সংস্কৃত বর্ণমালা

সংস্কৃত বর্ণমালা

সংস্কৃত বর্ণমালা হতে সকল স্বরবর্ণ, স্বরবর্ণের চিহ্ন ও প্রয়োগ, ব্যঞ্জন বর্ণ, তুলে ধরা হল । সংস্কৃত বর্ণমালা যেমন স্বরবর্ণ ও ব্যঞ্জনবর্ণ – সংস্কৃত অ আ ক, খ বর্ণমালা– sanskrit alphabet – sanskrit barnamala pdf প্রভৃতি সুন্দর ভাবে উপস্থাপিত করা হল । সংস্কৃত ভাষার বর্ণমালা pdf সংস্কৃত বর্ণমালা যুক্তাক্ষর সংস্কৃত অক্ষর sanskrit অ আ ক খ … Read more

ক্রিয়ার্থোপপদস‍্য চ কর্মণি স্থানিন

ক্রিয়ার্থোপপদস‍্য চ কর্মণি স্থানিন :-আচার্য ভট্টোজি দীক্ষিত কৃত বৈয়াকরণ সিদ্ধান্তকৌমুদী গ্রন্থের কারক প্রকরণের অন্তর্গত সম্প্রদান কারক বিধায়ক সূত্র এটি। এর সাধারন অর্থ হল- ” ক্রিয়ার্থা ক্রিয়া উপপদং যস‍্য তস‍্য স্থানিনঃ অপ্রযুজ‍্যমানস‍্য তুমুনঃ, কর্মণি চতুর্থী স‍্যাৎ।” যে ক্রিয়ার সমীপে তদ্ উদ্দেশ‍্যে অনুষ্ঠিত কোনো ক্রিয়া যদি উক্ত হয় এবং তা যদি উহ‍্য হয় তবে তার কর্মে চতুর্থী … Read more

উভয়প্রাপ্তৌ কর্মণি

উভয়প্রাপ্তৌ কর্মণি:- আচার্য ভট্টোজি দীক্ষিত কৃত বৈয়াকরণ সিদ্ধান্তকৌমুদী গ্রন্থের কারক প্রকরণের অন্তর্গত ষষ্ঠী বিভক্তি বিধায়ক আলোচ‍্য পাণিনীয় সূত্রটি গৃহীত হয়েছে। সূত্রটির সাধারন অর্থ হল – ‘ উভয়োঃ প্রাপ্তির্যস্মিন্ কৃতি তত্র কর্মণ‍্যেব ষষ্ঠী’। অর্থাৎ যেখানে কর্তা ও কর্ম দুই-ই অনভিহিত সেখানে কৃদযোগে উভয়েই ষষ্ঠী সম্ভব। কিন্তু আলোচ‍্য সূত্রানুসারে সেখানে শুধু অনুক্ত কর্মেই ষষ্ঠী হইবে, অনুক্ত কর্তায় … Read more

যতশ্চ নির্ধারণম্

যতশ্চ নির্ধারণম্:- ‘সপ্তম‍্যধিকরণে চ’ – থেকে সপ্তমী এবং ষষ্ঠী চানাদরে’ থেকে ষষ্ঠী অনুবর্তিত হয়। সুতরাং এই সূত্রটি ষষ্ঠী ও সপ্তমী বিভক্তির বিধায়ক। যা থেকে নির্ধারণ করা হয় তাতে ষষ্ঠী ও সপ্তমী দুটি বিভক্তিই হয়। সমুদায় থেকে একদেশ বা অবয়বের পৃথক করাকে নির্ধারন বলা হয়। জাতি,গুণ,ক্রিয়া অথবা সংজ্ঞা বিশিষ্ট কতগুলি ব্যক্তির দ্বারা সমুদয় গঠিত হয়। যেমন … Read more

স্পৃহেরীপ্সিতঃ (১/৪/৩৬)

স্পৃহেরীপ্সিতঃ (১/৪/৩৬): আচার্য ভট্টোজি দীক্ষিত কৃত বৈয়াকরণ সিদ্ধান্তকৌমুদী গ্রন্থের কারক প্রকরণে সম্প্রদান কারক বিধায়ক সূত্র এটি। সূত্রটির অর্থ- “স্পৃহয়তেঃ প্রয়োগে ইষ্টঃ সম্প্রদানং স‍্যাৎ।” অর্থাৎ স্পৃহ ধাতুর যোগ থাকলে ইপ্সিত বস্তু সম্প্রদান হবে। যদি এটা হয় তাহলে – ‘কর্তুরীপ্সিততমং কর্ম'(১/৪/৪৯) এই সূত্রটির স্পৃহ ধাতুর ক্ষেত্রে বাধিত হয়। কারণ কর্তার ঈপ্সিততম যদি কর্ম হয়ে থাকে তাহলে স্পৃহ … Read more

অপবর্গে তৃতীয়া(২/৩/৬)

অপবর্গে তৃতীয়া(২/৩/৬) :- আচার্য ভট্টোজি দীক্ষিত কৃত বৈয়াকরণ সিদ্ধান্তকৌমুদী গ্রন্থের কারক প্রকরণে করণ কারক বিধায়ক সূত্র এটি। সূত্রটির অর্থ হল- “অপবর্গঃ ফলপ্রাপ্তিঃ। তস‍্যাং দ‍্যোতায়াং কালাধ্বনোরত‍্যন্তসংযোগে তৃতীয়া স‍্যাৎ।” অর্থাৎ অপবর্গ শব্দের অর্থ হল ফলপ্রাপ্তি। ফলপ্রাপ্তি বোঝালে ব‍্যাপ্তির অর্থে কালবাচক ও পথের পরিমাণবাচক শব্দের উত্তর তৃতীয়া বিভক্তি হয়ে থাকে। এখানে প্রশ্ন আসতে পারে, অপবর্গ কেন? কারণ অপবর্গ … Read more

হেতৌ

হেতৌ:- আচার্য ভট্টোজি দীক্ষিত কৃত বৈয়াকরণ সিদ্ধান্তকৌমুদী গ্রন্থের কারক প্রকরণে করণ কারক বিধায়ক সূত্র এটি। সূত্রটির অর্থ হল-” হেত্বর্থে তৃতীয়া স‍্যাৎ। দ্রব‍্যাদি সাধারনং নির্ব‍্যাপারসাধারণঞ্চ হেতুত্বম্। করণত্বং তু ক্রিয়ামাত্র বিষয়ং ব‍্যাপারনিয়তঞ্চ।” অর্থাৎ হেতুবাচক শব্দে তৃতীয়া বিভক্তি তৃতীয়া বিভক্তি হয়। এই হেতৌ তৃতীয়া আলোচনা করতে গিয়ে দীক্ষিত করণ ও হেতুর মধ‍্যে পার্থক‍্য আলোচনা করেছেন। হেতু ও করণ … Read more

সাধকতমং করণম্ (১/৪/৪২)

সাধকতমং করণম্ (১/৪/৪২): আচার্য ভট্টোজি দীক্ষিত কৃত বৈয়াকরণ সিদ্ধান্তকৌমুদী গ্রন্থের কারক প্রকরণের করন কারক বিধায়ক সূত্র এটি। এই সূত্রটির সাধারণ অর্থ হল- ‘ক্রিয়াসিদ্ধৌ প্রকৃষ্টোপকারকং কারকং করণসংজ্ঞা স‍্যাৎ’। অর্থাৎ ক্রিয়া সম্পাদনে যে কারক প্রকৃষ্ট অর্থাৎ সর্বাধিক উপকারক তাকেই বলা হয় করণ কারক। যা ক্রিয়া সম্পাদন করে, তাকেই বলে সাধক। প্রতিটি কারক মাত্রই ক্রিয়া সম্পন্ন করে, অতএব … Read more

উপান্বধ‍্যাঙ্ বসঃ

উপান্বধ‍্যাঙ্ বসঃ :- আচার্য ভট্টোজি দীক্ষিত কৃত বৈয়াকরণ সিদ্ধান্তকৌমুদী গ্রন্থের কারক প্রকরণে কর্মকারক বিধায়ক বিধায়ক সূত্র এটি। এটি কারকের অধিকার সূত্রের অন্তর্গত। ‘আধারোঅধিকরণম্’ এই সূত্র থেকে আধার পদটির এবং ‘অধিশীঙস্থাসাং কর্ম’ – সূত্র থেকে কর্মপদের অনুবৃত্তি হয়েছে। এই প্রসঙ্গে ভট্টোজি দীক্ষিত বলেছেন- ‘উপাদি পূর্বস‍্য বসতেরাধারঃ কর্ম স‍্যাৎ’। অর্থাৎ উপ, অনু, অধি, আ-পূর্বক বস্ ধাতুর আধার … Read more

শেষ: টিকা

শেষ:- পাণিনী ব‍্যাকরণের অন‍্যতম পারিভাষিক শব্দ হল শেষ। পাণিনী তার দুটি সূত্রে এই শেষ শব্দটি ব‍্যবহার করেছেন। ষষ্ঠী শেষে(কারক প্রকরণে) এবং শেষো বহুব্রীহিঃ (সমাস প্রকরণে) শেষ শব্দের ব‍্যাখ‍্যা প্রসঙ্গে দীক্ষিত ষষ্ঠী শেষে এই সূত্রের ভাষ‍্য লিখেছেন- ‘কারক প্রাতিপদিকার্থ ব‍্যাতিরিক্ত সস্বামীভাবাদি সম্বন্ধ শেষঃ। অর্থাৎ কারক সম্বন্ধ ছাড়া এবং প্রাতিপদিকের অর্থ ছাড়া সস্বামীভাব প্রভৃতি যে সম্বন্ধ তা … Read more